শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

আশীর্বাদ

এইবার সমস্ত পাপ ধুয়ে ফেলতে চাই,   নতুন কোনো স্নান সারা শুদ্ধ ভোরে দরজা খুলে দিতে চাই অন্ধ কুটুরির ।

বহুযুগ আমি নদীর ধারে জ্বলন্ত চিতার হয়ে  জ্বলছি সে আলো কেবল অন্ধকারের স্মারক,

 সে আলো শুধুই একটা কালো পূর্ণচ্ছেদ এর প্রতিশব্দের মত ।

এবার আমার মাথায় পরিয়ে দাও বৈদুর্য্যমনির মুকুট হে উত্তম পুরুষ ,

আমি সবুজ হয়ে উঠি , আমি শুদ্ধ হয়ে উঠি , আমি  সুখের বর্ষা, উচ্ছল ঝর্ণা হয়ে উঠি ,

এবার সব পাপ ধুয়ে ফেলে আমি নতুন হয়ে উঠবো  ।

এবার সমস্ত সমষ্টির অন্ধকারকে আলোর বুননে দেখে ফেলবো , 

এইবার সমস্ত পাপ ধুয়ে ফেলতে চাই,   নতুন কোনো স্নান সারা শুদ্ধ ভোরে দরজা খুলে দিতে চাই অন্ধ কুটুরির ।

হে উত্তম পুরুষ তুমি মাথায় রাখা হাত ।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন