সোমবার, ১২ এপ্রিল, ২০২১

বিকিয়ে যাওয়া অমরত্বের বারো মিনিট

আমার অমরত্বের বারো মিনিটকে সে গণিকার বিছানায় শেষমেশ শুইয়ে ছাড়ল , তারপর খোলা বুকে চেপে ধরলো  দিলো অপমানের জলন্ত সিগারেট  , তাতেই  সে জিতে ফেললো এক পৃথিবীআয়ু ,
আমার অমরত্বের এমন অনেক মুহূর্ত আজ সে খুব সহজেই সওদা করে ফেলে ,  আমার অমরত্বের সমস্ত ছবি এখন নিলামে রাখছে নিজের শ্রেষ্ঠত্ব প্রমানে ।
আমি অবাক হতে হতে তার সমস্ত পোষাক খুলে যাওয়া চামড়া খুলে রাখা বিক্রেতা কে আবিস্কার করছি ,  অবাক হতে হতে তার জুতোর ফিতের গেরো তে দম বন্ধ করে ফেলছি , তার মাথার চুলে স্নেহের বিলি কাটাতে সস্তা গলির ছবি আবিস্কার করছি ...কাঁদতে পারছি না এই ভেবে একটা উপহাস করে রেখে দিল  আমাকে সে তার সমস্ত সংকল্পে ।
উনপঞ্চাশটা  মন হত্যা হয়েছে যারা জানে না তারা আবার হয়তো বিকিয়ে যাবে ....কিংবা আমিই হয়তো শেষের বলিদান ...আমার রক্তের কালো দাগ দিয়ে মাইল ফলকে লেখা হয়ে গেছে নতুন ঠিকানা অনেক আগেই  , 
অথচ দেদার যত্নে আমি ভালোবাসা দিবস পালন করলাম সদ্য সদ্য .....আমার অমরত্বের ভালোবাসা দিবস উজ্জাপন হয়তো আমাকে চড় মেরে উল্লাস করেই যাপিত হয়েছে ।
সস্তা কে ? আমি না  তথাস্তু বলা সেই ঈশ্বর যে খুব 
সামান্য দামে বাজারে কিংবা ঝাঁকা মুঠের ঝুড়িতে বিকিয়ে যায় , একটা প্রশ্ন বিশ্বাসী হয়ে বিশ্বাস রাখলো যার কাছে  সেই কি আসলে বিশ্বাসী !!?
যারা আমার অমরত্বের বারো মিনিট কিংবা বারো হাজার ঘন্টা নিয়ে তামাশা করছে .... গণিকার বিছানায় রাখছে ......তারা ভালোবাসা আর শরীর মনে একই বোঝে,  শুধু  জানে না সব কিছু বাজারে পাওয়া যায় না এই একুশ শতাব্দিতেও,
আর  আমার মত বোকাদেরও এক দিন হিসেব মিলিয়ে দিতে হবে তাকে এই জীবনেই , কারণ সময় সব চেয়ে বড় ঈশ্বর যে কখনো হিসেবে অমিল রাখে না ....সে আমার  অমরত্বের বারো মিনিট হোক আর এক পৃথিবী আয়ু হোক ....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন