বুধবার, ২১ এপ্রিল, ২০২১

যেদিন আবার

স্লিপিং পিল গুলো হওয়াও নিজেদের প্রতিধ্বনি রেখে যায় রাতগুলোয়,
একা আমার বুকের নোটবুকে জলছাপের চেয়েও আরও গভীর  তোমার দেওয়া উল্কাচিহ্নে... অন্ধকার স্পষ্ট ।
আমাদের পিঠ জুড়ে এমন বাইশে শ্রাবন ঝরতে পারে কেউ ভাবিনি ,
ক্যালেন্ডারের ঘর গুনতে গুনতে হঠাৎই একদিন মৃত্যু দিন আসে  ।
আমরা ছিটকে যাই সময়ের প্রহসনে আলাদা গ্রহন্তরে ।
 কয়েকমাস শীতল যুদ্ধের পরে অবিরাম শ্বাসকষ্ট হতে থাকে  আমাদের , তারপর..............
আমি হাতের রেখায় তোমার দেওয়া পুরনো  শুকিয়ে যাওয়া  কুমকুম টিপ  ঘষে বারংবার তোমায় স্পষ্ট করতে চাই ....... জল ছাড়া শুশ্রূষা যে কিছুই থাকে না সে কথা তুমি মানলে কই ,
অথচ বরফ জমা রাতে চশমার কাঁচ জুড়ে অজানা বাষ্পে তুমি ঝাপসা হতে থাকলে একটু একটু করে ।
 জানো পার্থ গোপন কুটুরীতে মৃত কবির সমস্ত কবিতার পাণ্ডু লিপি  আমি রেখে গেলাম , 
গভীর সন্দেহে যেদিন রোদ পরে আসবে  ....সেদিন সন্ধ্যা নামার আগে আমি দরজায় দাঁড়িয়ে দেখবো 
রাতের পর রাত জাগা হলুদ পৃষ্ঠায় একঘেয়ে কবরের হারিয়ে যাওয়া ঠিকানা আর মাস্তুলে জ্বলে ওঠা হাজার বছরের পুরনো আলিঙ্গন।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন