মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

অলিখিত গ্রন্থ(৮)

কিছুই  ভাগ করে নিতে চাই না আর 
 সে শীতলতাই হোক আর উত্তাপের জ্বর হোক ।
তুমি বরং নতুন অভিসারের গন্ধ মাখো ,  ঘুম না আসা রাত্রির. গুলো আমায় আর কোনো রূপকথা গল্প শোনাবে না ,

এসো... আজ বরং তোমার কুমকুম রঙের মেয়েটির  গল্প শোনাই...তার  একটি ছায়াঘর আছে তুমি জানো না হয়তো  ,.
 বামপন্থী চটিজুতো সেখানে লুকিয়ে রাখে সে , মাত্রারা সেখানে পিঠে সুতো বেঁধে উড়ে বেড়ায় ....।

তাই তুমি  দুটো পেনসিলে ক্রুশচিহ্ন এঁকে আমাকে  গেঁথে দিতে পারলে  , পেনসিল দুটি আত্মজের মত আমার শরীর আগলে রেখেছে ...যে শরীরের সমস্ত পোশাক একদিন তুমি ছিঁড়ে ফেলেছিলে ....মনে পরে পার্থ সে সব কথা ।
...........(অলিখিত গ্রন্থ)


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন