আমি অসহায় হলেই তার জয় নিশ্চিত হয়ে যায় ,
জাহ্নবী ছুঁয়ে দেবার নামে এ পৃথিবী আমাকে বার বার ছুঁড়ে ফেলে মহাশূন্যে ,
পাতায় পাতায় হাত বুলিয়ে আমার্ যাকিছু মৌলিক অধিকার কিশোরী দৃষ্টি অজান্তে বার্ধক্য পৌঁছে যায় ....,,,
অনেক গুলো দোরগোড়ায় আমার জন্মের দায় রেখেছিল মা , আজকে আমার হৃৎপিণ্ডে সে সব বন্ধ দুয়ারের গায়ে পড়ে থাকা পড়ন্ত আলোর অভিমানী বার্তা , জানি না ঠিক কার ইচ্ছায় আমার এ জন্ম ...জানি না কার দোরগোড়ায় আমার মত জন্ম অপেক্ষা করে ,
সম্পর্কের মহার্ঘ্য দিতে দিতে গলার নীচে আয়ুর দাগ স্পষ্ট হলেও জন্ম দাগের শোক ফিকে হলো না
মধ্যরাতে বিছানা ছেড়ে আমি ঘুমন্ত সম্পর্ক গুলো থেকে নিজেকে দূরে সরিয়ে দেখেছি তারা সবাই নিশ্চিন্তের জড়িয়ে ধরে পাশ বালিশ ,
সে কাছে গেলেই হৃদয়ের বাইরে এক যৌক্তিক উপসংহারে দিয়ে ফিরে যাবার পথ দেখিয়ে দেয় ।
এখন
স্পষ্ট টের পাই, আমি শ্রেফ এক
প্রয়োজন ফুরিয়ে যাওয়া মৃত রক্ত রক্ত করবী..
যার গায়ে কুমকুম রং ফ্যাকাসে যার শুধু পচনের পথে এগিয়ে যাওয়া ,
যাকে দেখে কোন একদিন কেউ পূর্ণ এক নারীর আখ্যান দিতো
সে এখন শুধুই সমর্পণের নিদারুণ হাহাকার...।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন