প্রিয় রং ,প্রিয় চেনা শোনা গুলো হঠাৎ কোনো রম্ভার খোলা চুলের ঝাপটায় দৃশ্য-ইজেল থেকে ঝরে পড়লে ....বৈশাখের রোদ্দুর থেকে মায়া মরে যায় ,
প্রিয় নামের বানান তখন খুব সহজে ভুল হয়ে যায় , প্রিয় মুখ যখন নতুন খেলায় নবিশ হয়ে যায় ....চেনা যায় জীবন,, চেনা যায় সংকল্পের আড়ালে রাখা গোপন ষড়যন্ত্র ।
নদীর এপারে থেকে ওপরের কথা আর ভাবতে চাই না ......ধ্রুবন বাবু আপনি কি আমায় টুপটুপের মত দত্তক নিতে পারবেন , জানেন কি টুপটুপের মত
আমারও ঘুমের ভেতর যাবতীয় ক্ষিদে উড়ে যায় ,
আমি আসলে কোনোদিন ক্ষিদের কাছে গিয়ে দু হাত বাড়াইনি , তাই মানুষ চিনতে শিখিনি ....,
আজ যখন আমার দু চোখ দিয়ে রক্ত গড়িয়ে নামে ... আমি শোক চিনতে পারি , এমন কি সম্পর্কের
ভেতরে লুকিয়ে থাকা চুপ কথাদের শুনতে পাই ...
অথচ সত্যি কথা বলতে আমি আর মানুষ চিনতে চাই না ।
ধ্রুবন বাবু সত্যি কি রোদ্দুর থেকে রং চটা সময় খসে পড়লে ....শূন্য থেকে হাহাকার প্রতিধ্বনিত হয় ....,!
প্লিস ধ্রুবন বাবু আপনি কি আমায় টুপটুপ এর মত দত্তক নিয়ে স্পর্শ বিন্যাস শিখিয়ে দেবেন?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন