কথা ছিলো তুমিই একমাত্র নারীকে শুদ্ধতায় স্পর্শ করতে পারো
কথাটা আজ বাতাসে ভেসে যাচ্ছে
আশ্চর্য অমানিশার পথ খুঁজে,
তুমি রোজ ভোরে অঞ্জলি দিতে নিজের ভেতরে তথাগত কে খোঁজ করে ,
আমি খুঁজে পাই না মনের ভেতর তথাগতর সেই আসন...!
সময় হলে এসো কোন একদিন... বসবো মুখোমুখি
সেদিন না-হয় মিলিয়ে দেখে নিও কে ঠিক তোমার শুভাকাঙ্ক্ষী ,,
সৌভাগ্যের প্রাসাদে লক্ষ্মণ রেখা টেনে দিয়ে কেই বা ভালো থাকতে পারে
প্রিয় অর্ধ-নারীশ্বরমূর্তিটির ঠোঁটে ঠিক কতোটা হাসি...; আজ তুমি আশা করো হে তথাগত ?
বাহ্যিক সৌন্দর্য বাইরে দু'হাতে তুলেছি শিশু মন তোমার ...আজ তুমি তোমার সাত বছরের সন্তান কেও রেহাই দিলে না ...একটা কালো সুড়ঙ্গে ঠেলে দিচ্ছ নিজেরই হাতে ....হে পিতা তুমি যে শেষমেশ সন্তানের কাছেও অপরাধী হবে
সেও একদিন উত্তর চেয়ে পত্র পাঠাবে নিশ্চিত... তুমি তৈরি থেকো সে উত্তর দেবার জন্য।
উত্তরের সাদা পাতা কিনবো বলে
আজও নিঃশ্বাস সঞ্চয় করে রেখেছিলাম রক্ত-মাংসের বৈয়ামে.! তোমার তথাগত জানে না মানুষ নিজের ইচ্ছা মৃত্যু আঁকতে পারে ....আঁকতে পারে তার পরিধি জুড়ে থাকা চরিত্র গুলোর ইচ্ছা মৃত্যুও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন