সোমবার, ১২ এপ্রিল, ২০২১

টেরাকোটা

তোমার শরীর জুড়ে প্রেমের আগুন তাই বুঝি সবই টেরাকোটা সম্পর্ক এখন।
তোমার এখন নৌকা জীবন তাই তো তোমার ঘরে শূন্য সংসার ।
জমিনে তোমার আলেয়া রাত  সামনে গেলেই ঠাহর পাবে ।
তোমার জানলায় উস্কে দেওয়া কুয়াশা  
ছুঁয়ে দিলেই  ছলনার ঋতু ,

এই যে ক্রমশ পুড়িয়ে যাচ্ছ নিজের চোখ নিজের  আঙ্গুল  .....আমি কিন্তু জোনাক দিয়ে আজও আমার ঘর সাজাই ,
এই যে তুমি জীবনের গায়ে রং লাগলে ....
পারলে কি রক্ত ছাড়া  অন্য রঙের নাম চিনতে ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন