যার নিজের বলতে কোনো দেশ নেই , যার নিজের বলতে কোনো বিশ্বাস নেই ,
যে বিশ্বাস আর নিঃশ্বাস দুটোকেই যখন তখন বেশ্যার বিছানায় রাখে , সে নিশ্চয়ই শ্রেষ্ঠত্ব পেয়েছে প্রেমিক হিসেবে , অথচ নিজের আয়না পরিষ্কার করা শেখেনি আমার উলঙ্গ দেশের উলঙ্গ রাজা ,
চোখে নেশার ঠুলি আর আর সময়ের দুয়ারে বিশ্বাস বিক্রি করে ভালোবাসা না শরীর কেন যায় ।
আসলে যে রাজা চির উলঙ্গ তার কাছে পোশাক আর তার মূল্য কোনোটাই তেমন কদর পায় না ,
গিলে ফেলা কাঁটা একটা বেয়াদব সময় মাত্র সে রাজা উজীর কাউকে মনে না , সে শুধু উলঙ্গ দেশে উলঙ্গ রাজার বাঁদর নাচেই খুশি ।
তবু দেশের কেউ কেউ জানে উলংগ রাজার সমস্ত অহংকার ভয় পায় সময়কে ... কারণ সময়ের কাছে সাক্ষী কখনো হারিয়ে যায় না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন