বুধবার, ২১ এপ্রিল, ২০২১

ভালোবাসার সাহস

কদর তো কত লোকেই করে ভালোবাসার সাহস কজনের থাকে বলো ?
তোমার পালকে সোনালী আভায় লোলুপ লালন করে অনেকেই ... কিন্তু রাত বাড়লে তোমাকে ভালোবাসার সাহস কজনের থাকে বলো?
শব্দের বিকিকিনি তে মাহির তুমি তাই তোমার পসরায় ভীড় জমে রোজ তোমায় ভালোবাসার সাহস কজনের থাকে বলো ?
আলোর রোশনাই , উৎসব উদযাপন , সবাই দেখে দু দন্ড ...তোমার ভেতর  জন্মের যে গ্যপন আঁধার গুঁজে রাখা আছে সেই তুমিটাকে ভালোবেসে লালন করার সাহস কজনের থাকে বলো ?
আভিজাত্যের পূজারী হয়ে আজ যারা তোমার এদগেদ  চক্র কাটে তারা ওই দরিদ্র হৃদয়টাকে ভালোবাসার সাহস করে উঠতে পারেনি,,, ....শরীরের খাঁচায় রাখা কালো কদর্য অন্ধকার কে যত্ন করে দেরাজে বন্দি করে শুধু তুমি নামক ঐশ্বর্য হীন উলঙ্গ মানুষটাকে ভালোবাসার সাহস দেখতে কজন পরেছে বলো? 
তোমার এক থেকে পঞ্চাশতম প্রেমকে আমি  যথেষ্ট সাহসী হতে শুনেছি শুধু শুনিনি তাদের উন্মুক্ত বুকে মাথা রেখে তুমি যখন যন্ত্রনায় ছটপট করেছো কেউ বলেনি শান্ত হও ....একদিন সব ঠিক হয়ে যাবে ।
আসলে কদর তো অনেকেই করে ....তোমাকে শুধুমাত্র তোমাকে  ভালোবাসার সাহস কজনের ছিলো বলো ...
ভালবাসতে যোগ্যতা নয় সাহস লাগে শুধু ...
পাশে থাকতে অর্থ নয় ইচ্ছা লাগে শুধু ...
অবহেলা জানাতে অনিয়ম নয় নিয়ম যথেষ্ট ..
আর মৃত্যুর জন্য যে অস্ত্র লাগে সে অস্ত্র তোমার চেনা  চিরকাল......।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন