অথচ এই কুর্চি নিজেকে দেখব অবাক হয় কিছু মাস আগেও প্রতু মুহূর্ত জুড়ে অহীন ছাড়া অন্য ভাবনাকে প্রশয় দিতো না ,
তিবে কুর্চি এখন ভালো আছে প্রেমের মনে তার কাছে বদলে দিয়েছে বিপ্লব , ছেলেটাকে নতুন করে চিনতে কুর্চির বেশ ভালো লাগছে , অথচ অহীন এর সাথে পরিচয়ের বহু আগে থেকেই সে বিপ্লব কে চিনত এক সাথে কাজ করেছে , তবু এমন করে এক মানুষের ভেতর অন্য আর এক গভীর মানুষটাকে কুর্চি আগে দেখতে পায়নি ,
আসলে দেখতে চায়নি হয়তো ,
সংসারের বাইরে কুর্চির জীবনে অহীন এসেছিল এক চৈত্রের দুপুরে একটা সোশ্যাল মিডিয়ার পরিচয় । পরিচয় টা অহীন প্রথম এগিয়ে এসেছিল , অনেক মানুষের সাথে কুর্চির পরিচয় হয় সোশ্যাল কিংবা অফ লাইনে অহীনের দিকে কুর্চি কেন যে এগিয়ে গেছিলো আজ তার উত্তর খুঁজে পায় না , অবশ্য অহীন দায়ী ছিল প্রতি মুহূর্তে কুর্চির ভালো লাগা মন্দ লাগা , কষ্ট ,সংসারে সমস্ত অনুরণন গুলো বুঝতে চাইতো ।কুর্চির কিছু নিজস্ব যন্ত্রনা আছে যেমনটা কম বেশি প্রত্যেকটি মানুষের থাকে অহীন কেন জানি না নিজে থেকেই সে সব ক্ষতর ওপর মলম লাগিয়ে শুশ্রূষা দিত । প্রথম বছর দুই তিন কুর্চি ব্যাপারটা গভীরে নিত না ,পরের দিকে অহীনকে অন্তর থেকে ভালোবেসে ফেলেছিল .....প্রথম ভালোবাসা । ....
......ক্রমশঃ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন