তোমার পোশাকের ভিনদেশী আতরের গন্ধ এখন আর নেই ...আমি তোমার উপস্থিতি বেশ ভালোই টের পাই ।
তোমার গলার স্বরে দ্বৈত আওয়াজটা এখন নিজস্বতা ঘরে ফিরেছে ,
আমি তোমার বলা শব্দের অক্ষরগুলো এখন চিনতে পারি ,
আমার চোখে আলো না থাকলেও তোমার চোখের আলোর দীপ্তউষ্ণতা আমি মন দিয়ে দেখতে পাই .... তোমার অন্ধকার কালসিটে পড়া চোখে আবার আগুন দেখছি আমি ,
তোমায় আমি এখন আগের মতোই ঠিক ঠিক চিনতে পারি , তোমার স্পর্শ, গন্ধ , অনুরণনে আবার তুমি তুমি ভাব ,
শুভেচ্ছা তোমায় .....শুভেচ্ছা তোমার পুরোনো দেহপটে তোমাকেই স্থাপনের ,
শুভেচ্ছা সময়কে সেই চেনা আলখাল্লা পরা তথাস্তু বলতে পারা লোকটাকে ফিরিয়ে দেবার জন্যে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন