সোমবার, ১২ এপ্রিল, ২০২১

বৃথা চেষ্টা

পিঠে  গেঁথে দেওয়া ভাঙা কাঁচ ...আমি তো চিরকাল আলোই ভেবেছি ,
ওরা জানে না আমি আলোর পথযাত্রী ....আমার 
পরিধিতে অন্ধকার চিরকাল মুখ লুকোয় ।
বুকের ভেতর জ্বালানো আগুন .....আমি তো চিরকাল বসন্তের পলাশ ভেবেছি ,
ওরা জানে না আমি পুড়তে পুড়তে এখন খাঁটি হয়ে গেছি ....নকল আমার সামনে ধোপে টেকে না ।
আমার ঘরের ভেতর সিঁধ কাটা .....আমি তো 
সে গহ্বরকে বাস্তু সাপের সুড়ঙ্গ ভেবেছি ।
ওরা জানে না আমি চিরকাল  বসত বুঝি   ধ্বংস আমার আভিধানিক নয় ।
আমার দুচোখ বেঁধে দিয়ে যুদ্ধ ক্ষেত্রে নিয়ে এলো ....আমি তো চোখ বন্ধ করলেই  চিরকাল লালন গ্রাম দেখেছি ,
ওরা জানে না আমি শতাব্দীর যুদ্ধে সেনা নায়ক 
আমায় হারানো অসম্ভব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন