বুধবার, ৭ এপ্রিল, ২০২১

চিত্রকর

কিভাবে সাজাতে চাও তোমার চালচিত্র আমাকে বলতে পারো , আমি সাহায্যে দাঁড়াতে পারি একটুও বিরক্ত না হয়ে ,
 এসো  প্রথমে সময় গুলো সাজিয়ে   নাও ইজেলের বারোটা রঙে ,
 তারপর আঙুলে সবুজ রং দিয়ে ছেলেমানুষি
হাতের ছাপ দাও ক্যানভাসে , 
নীল আর গোলাপী রং দিয়ে ভালোবাসা ছুঁয়ে যাক। ,  ইচ্ছার রং সাদা থাক বুঝলে ...কিছুটা ক্যানভাসে এলোমেলো ইচ্ছা রেখে দাও । 
এবারে বসন্তের রঙের সাথে কুমকুম মিশিয়ে গোধূলির ঘোমটা টেনে দাও দেখো আদর হয়ে জীবন কেমন ক্যানভাসে শাখা ছড়িয়ে দেবে শিরা উপশিরার মত , তরঙ্গের প্রবাহে এক রামধনু সুর ভেসে উঠবে ,,
ঠিক এক পর অহংকার ......বেগুনি রঙে মানাবে ভালো , ক্রমশ  কিছুটা কামরাঙ্গা রঙ মিশিয়ে নাও ভীষন আলগোছে আঙুলের লহমায়    ..মাঝরাতে সোহাগী হতে  কাজে লাগবে ।
তারপর  কিছুটা গাড়  লাল নিয়ে  আঁকো  মান অভিমান  বিলাসী দুঃখ ,  
সময়ের কাছে কিছু বিচ্ছেদের রং থাকে অজান্তে 
........গোপন কারণগুলো কখন যেন স্বর্ণ লতার রঙে  অধিকার করে নেয় ক্যানভাসের দেহ ।

এবার ধীরে ধীরে সময়ের রং মেশাতে মেশাতে চাওয়া পাওয়ার গাড় রং হালকা হলেই তুমি খানিকটা তেজপাতা রং ছিটিয়ে দাও ভীষণ বৃষ্টি দরকার এবার ,
 উত্তরোত্তর রং চাপতে চাপতে কিছুটা বাড়তি রং অপ্রয়োজন হয়ে যায় তাই বৃষ্টি ..........।
এবারে ক্রিয়াহীন কিছু রং থাক যা দিয়ে কিছুটা শূন্যতায় নিজেকে রাখা যায় দায়মুক্ত হয়ে ,
তারপর ......তারপর শুধু নিঃশব্দের কাঁচা রং 
থাক বিশেষণ এর মত । এসো এবারে দুহাতের রং মুছে চুপটি করে আমরা ক্যানভাসের মুখোমুখি বসি ।

 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন