বুধবার, ৭ এপ্রিল, ২০২১

কালো মেয়েটার পুরুষ

কালো মেয়েটাকে রোজ ছোঁয় তার পুরুষটা অথচ......
কালো মেয়েটার বুকে তার পুরুষটা কখনো হাত রেখে দেখেনি একজোড়া ত্রিভুজে কি নিদারুন শব্দ নিনাদ বাজতে থাকে ....যেন দামামায় পড়ছে কঠিন ঘা ,
মেয়েটার ভেতর দুরন্ত আগ্নেয়গিরির সন্ধান পায়নি তার  পুরুষটা কখনো, ,
সন্ধান পাইনি এক নোনা অথচ মিঠা নদী রোজ কালো মেয়েটাতে অন্তরসলীলা  হয়ে কুলকুল করে বইতে থাকে ।
কালো মেয়েটার পুরুষ এখনো মেয়েটার শরীরের তড়িৎ কেন্দ্রবিন্দু আবিষ্কার করে উঠতে পারেনি ,,

এমন অসম্ভব বাদামি মানচিত্রের মালকিন যে ওই কালো মেয়েটা .....অভাগা তার পুরুষটা কে কথাও জানলো কই ! 
কালো মেয়েটার গোপন চিবুকে একখানা  বৈদুর্য্য কালো মানিক রাখা আছে অথচ তার পুরুষটা 
দেশ খুঁজতে   ভিনদেশে ছুটে যায় , রতনের সন্ধানে ডুব দেয় আসমূদ্র ,  অন্যের জমি খুঁড়ে কেবল সুড়ঙ্গ করে ব্যয় করে সমস্ত পুঁজি , 
.....................কালো মেয়েটার বুকে তার পুরুষটা
কখনো হাত রেখে দেখেনি....।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন