“What hurts us is what heals us.”
– Paulo Coelho
ক্ষত গুলো কেন মানুষ আজীবন উপশমের অপেক্ষায় জিইয়ে রাখে ?
একটা শান্তির মৃত্যু আমি বহুদিন দেখতে পাই না ।
আমাদের প্রত্যেকের ভেতর এক অবিনশ্বর ক্ষত অপলক দৃষ্টিতে জাগে থাকে , মনের অসুখ উত্তরের বারান্দার মানিপ্লান্ট বেয়ে তরতর করে বড় হয়ে যায় ........একই সাথে
মাথার নিউরণের ঘাতকের উপহার ...চোখ ঠোঁট বেয়ে বুকের চত্ত্বরে অধিবাস সেরে নেয় , অথচ ক্ষতদের চিরকাল বোবা হয়ে বেড়ে উঠতে দেখেছি আমি ,। কেন যে ওরা চিৎকার করতে পারে না জানি না ,,
নোঙর ফেলে আজন্মের জন্য সময়কে গেঁথে দিতে পারে যারা তারা ডুবে যেতে কখনো ভয় পায়নি ,
একটা বাতাস যখন দুজনের দরজায় সমান ভাবে টোকা দেয় বুঝে নিতে হয় প্রথম দরজায় অপেক্ষায় একদিন ঘুন ধরবে ক্ষতরা মোহর লাগিয়ে মৃত্যু অভিযান সম্পূর্ণ করবেই ।
যারা ভালোবাসি বলে দাবি করে তারা আসলে
সমাধি ফলকে লিখে রাখতে চায় অন্য কারো অসুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন