অথচ দলের মীরজাফর কে কেউ দেখতে পেলো না , আসলে সময়ের ধুলো জমা চশমায় স্বচ্ছতা বলে কিছু হয় না ।
বন্ধুর বেশে দাঁড়িয়ে থাকা সময়ের মুখ থেকে মুখোশ খুলে দেখতে চাইলে না কেউ ..
কত সহজে বদলে যায় সময়ের নিরিখ ...আবার কত সহজে সময় চোখের সামনে একটা আয়না ধরে নতুন করে নিজেকে নবিশ হিসেবে আবিস্কার করে ।
কে জানতো সময়ের দরজার পেছনে গোপন সোপান সংবাদ লুকিয়ে দাঁড়িয়ে আছে !
কে জানতো বিশ্বাস শব্দটা কেবল ঘুন ধরা কাঠামোয় এত গুলো দিন দাঁড়িয়ে ছিল !
কেই বা বলতে পারত হাতের রেখা কখনও মিথ্যে হয় না ,
কিছু কথা কখনো মিথ্যে হয় না .....
যেমন তোমার কপালের ভাঁজে আমার একখানা ঠিকানা গুঁজে রাখা মিথ্যে নয় ,,
তোমার হাতের রেখার আমার গুপ্ত হত্যা মিথ্যে নয়।
কিছু কথা কখনো সত্যি হয় না ...অথচ অবিকল সত্যির মত দেখতে হয় ,, আসলে ক্ষনিকের আলোর দ্যুতি বড় উজ্জ্বল , তার ছটায় চোখ ধাঁধিয়ে যায় ....অন্ধ হতে হয় ,, তবু সে সত্যি নয় সে
চিরন্তন নয় ।
হয়তো আমরা কেউ চিরন্তন নয় ...তবু কিছু সম্পর্ক সময়ের বুকে একটা শক্তপোক্ত খুঁটি গেড়ে রাখে .... ঝড় আসে ....আসে বারংবার মুখোশের আড়ালে হাজারো মীরজাফর , ষড়যন্ত্র নাড়িয়ে দিয়ে যায় শক্ত খুঁটিটাকে তবু পারে কই উপড়ে ফেলতে .........................
মিথ্যের সমষ্টির নীচে সত্যি চুপ করে বেঁচে থাকে ....অপেক্ষা করে সকালের প্রথম আলোর
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন