শার্সি জানলায় চোখ আটকে রাখি ....যারা এসেছে দেহটা শবজানে চাপিয়ে চলে যাবে তারা নিজেদের পরবর্তী গন্তব্যে তাদের চলে যাওয়া দেখবো বলে , ,,
আমি ফিরবো সূর্য ডুবে যাওয়া আকাশটার নীচে
শব্দরা অঝোরে এসে যেমন ইচ্ছা ছুঁয়ে ছুঁয়ে যাবে ।
বুকের সেপ্টিপিনে বেশ কিছু প্রয়োজনীয় শব্দ আটকে নিতে হবে আমায় ,
রাত আসবে নিয়ম মেনে শব্দের রেডিয়ামে হারিয়ে যাওয়া পথটা খুঁজে আরো একবার হাঁটবো নিজেরই উদ্দেশ্যে ,
ভেতরে লাভার মত ফুটতে থাকা একটা সময় ক্রমশ বাড়ছে ....কমে আসছে সমুদ্রের দূরত্ব ।
আমি কে ? আমাকে মৃত বলে ঘোষণা করবেই বা কে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন