সব শব্দদের ছেড়ে যেতে চাই,
এভাবে যতবার ভাবি
ততবার কে যেন অদৃশ্য কন্ঠ আমায় বলে তবে এতো আয়োজন এত মেলা শেষ করবে কোন দুঃসাহসে ,
জানি না কবে খেলার ছলে বেঁধেছিলাম ঘর ,
জানি না কি মোহে সম্মতি দিয়েছিলাম উদ্বাস্তু থেকে সংসারী হবার !
অথচ যবে থেকে বাউল মন বেঁধেছে ঘর তবে থেকে শর্তহীন কষ্ট আমার তাবিজে বাঁধা পড়েছে ,
ফুৎকারে উড়িয়ে সুখ আমার যাবতীয় শব্দদের ছেড়ে বহুদূর চলে যেতে চাই ।
খুব সহজে আমি এবারে উদ্বাস্তু হয়ে ফিরতে চাই চটি জামা ছেড়ে শুধুই নিজের ভেতরের একতারার সঙ্গে ,
কোনো কথা আর নয় হয়তো বোবা হতে পারলে সবচেয়ে সুখী হওয়ায় যায়,
হয়তো বিধিরতায় শান্তি সব চাইতে বেশি ,
কোনো বান্ধকী সম্পর্কে আর ফিরতে চাই না ,
কোনো মরশুমি আব্দারের অপেক্ষা আমার আর নেই ,,
এক দিন গভীর রাতে ঘুমন্ত শব্দ দের চাদর আর পাশবালিশের আগলে রেখে বেরিয়ে পড়বো ...
একদিন অদৃশ্য কণ্ঠ কে জানিয়ে দেবো আমার আর কোনো দায় নেই ...একদিন অবাধ্যতায় মাতাল হয়ে চির বিদায় নেবো তোমাদের সকলের কাছ থেকে ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন