আর নটি , অনেক হল মেঘের আড়ালে থেকে বান মারা,, আমি সব দেখতে পেয়ে গেছি ...দেওয়ালের এক জোড়া চোখও ছিল সেটা তোমরা জানতে না ।
এসো এবারে টুকি টুকি ছেড়ে একটু ঘুষো ঘুষি খেলি দেখি তোমাদের দ্বৈত অহংকারে কতটা আগুন আছে !
কি ভয় পাচ্ছ .... আমার আবার ওই শব্দটা অভিধানে নেই , নেই বলেই একটা আস্ত রাক্ষস কে এই এরকম চৈত্রের দুপুরে চিবিয়ে খেয়ে নিয়ে ছিলাম , আসলে তোমাদের মত আমি ঈশ্বর নয়
আমি শয়তান তোমাদের ঠিক উল্টো পিঠে আমার একটা ঠিকানা আছে , তাই আমি যতক্ষন না সামনের চিতার সব কাঠ পুড়ে যাচ্ছে সটানে ডোমের মত আগুন ঠেঙিয়ে যাই তারপর ভুসো
কালি অস্থি গঙ্গায় ভাসিয়ে পাপ বিদায় করে স্বস্তির নিঃশ্বাস ফেলি ,
তাই মেঘের আড়ালে আর নয় শ্মশানে এসো মুখোমুখি হও , আমি কোনো নিবেদিত সমর্পণের শিল্প নই আমি মানিক্যের অধিপতি কিংবা নীলাদ্রি বৈদুর্য্য পাথর নই ,
এক লহমায় ওই সাজানো চতুর্ভূজ আর সন্তানের দুধে ভাতের থালা নিলাম হতে পারে ,
আমার হারাবার ভয় নেই পাওয়ারও কিছু ছিল না কখনোই .....
তাই নট আর নটি নাটক এবার শেষ হোক ।
পারলে একবার তৃতীয় স্বত্ত্বা হয়েও তোমরা নিজেদের নিজেদের ঘরে শক্ত পোক্ত আগল দিয়ে দেখে নিও ...।হতে পারে ঘরের মধ্যে শয়তান আগেই প্রবেশ করে আছে ।হতে পারে তোমাদের সুখের বিছানা বালিশের ঠিক নীচেই এক জোড়া সময় ঘাপটি মেরে বসে আছে ....এমন অনেক গোপন সংকল্প থাকতেও পারে , আসলে আমি একটা গোটা রাক্ষস নির্দ্বিধায় গিলে ফেলতে পারি যেকোনো সময়ে ....।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন