রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

এক মাত্র সত্যি

মর্গে রাখা সারি সারি মুখ আমি সেই মুখগুলোর ভেতর জীবন খুঁজতে বারংবার যাই ....
কবরের কাছে গিয়ে ক্রুস কাঠের ফলক গুলো ওদের কারো কারো মাথার ওপর থেকে তুলে ফেলি ,তারপর ওদের পায়ের কাছে গিয়ে বসে জানতে চাই জীবনের তৃষ্ণায়  ঠিক কতটা গাঢ়তা  ছিলো,,

আজ শ্মশান ঘটে একটা মৃত্যুর কাছে মুখোমুখি দাঁড়িয়ে ভাবছিলাম ....আমি ঠিক কতটা ভালোবাসি মৃত্যু কে ...!
প্রশ্ন করলাম নিজেকে বেঁচে থাকা আর মৃত্যুর পার্থক্য আসলে কি ? 
 উত্তর এলো কোনো পার্থক্য নেই .....
শুধুমাত্র পার্থিব চাওয়া থাকে না মৃত্যুর পর...., আর বেঁচে থাকা হল ক্রমাগত চাহিদার নাম ।
এমন অনেক বোধোদয় আমাকে এই কবর , মর্গ আর শ্মশান দিয়েছে যা জীবনের কোলাহল আমায় দিতে পারেনি ।
আমি  মৃত্যুর কাছে গিয়ে যতবার দাঁড়ায় ততবার আমি বেঁচে থাকার উপান্তে একটা গেট খুঁজে যাই ,
খুঁজে যাই মুক্তির আলোর বন্ধ দুয়ারের হাতলটা ।
আসলে আমি চিরকাল মৃত্যুর ভেতর আশ্রয় খুঁজতে পছন্দ করি , 
মনে হয় এত বিশ্বাসী আর নিষ্ঠা আর কোথাও এই পৃথিবীতে নেই ।
তাই আমি পৃথিবীর দেওয়ালে একটা দরজা খুঁজে যাচ্ছি অনবরত ।
তাই আমি মর্গ , কবর , আর শ্মশানে রাখা মুখ গুলোর সামনে দাঁড়িয়ে জীবন এর অর্থ খুঁজতে চেষ্টা করি তারপর আমার কলমকে আমি গর্ভবতী করে তুলি বারংবার ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন