ছুঁচ সুতোর ফোঁড়
সেলাইয়ের মেশিন নিয়ে ব্যস্ত ছিলাম বহুদিন,
যেখানে যা ছেঁড়াফাটা ছিল সারাতে সারাতে তুমি
একটা নিপুণ পৃথিবী পেয়ে গেল ,
আমি আনাড়ি ছিলাম নবিস ছিলাম তাই সেলাই প্রয়াসে তোমায় রেখেছিলাম যত্ন করে ,
আলোর পর্দার ফাটা অংশ দিয়ে কালো
অন্ধকার, ঢুকে নিকশী কাঁথা য় অন্ধকার এ ফোঁড় ও ফোঁড় করছে ,
সেখানে সেলাই দিই সেখানেই আজ নতুন মৃত্যু ফরমান , অমৃতজাতক খুঁজে নিয়েছ তুমি হে নিরুপম
গোপন হাঁড়িতে রেঁধে রাখছ বিভঙ্গের ভাত
বিত্রস্ত আলোকে ঠাট এখন তোমার চারপাশে , বিভঙ্গের বদল আসবে
টেরাকোটা জীবন উত্তর খুঁজবে আবার .... আসলে জানো অনন্তের ফুঁয়ের নিদান বড় তির্যক
এখনও অপাপবিদ্ধ আমার হৃদয় ,
সুতোতে নিদান রেখে ছুঁচছিদ্রে সযত্নে পরিয়ে যাচ্ছি একদিন যে কথা দিয়ে দিয়েছিলাম তার অঙ্গীকারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন