বুধবার, ২১ এপ্রিল, ২০২১

আর যাবো না

ঘরভাঙা লালনের মতো একান্নবর্তী দুঃখ নিয়ে আমি আর কারো কাছে যাবো না ,
তাতে আমার শূন্যতার ঘরে চির সবুজ
হয়ে থাকলে থাক হাহাকারে তরঙ্গ।
বরং উন্মাদ সন্ধ্যেরা জানুক আমার প্রতিটা ক্ষত
কতটা পুঁজ রক্তে ভরা ,,
একা একা মহা সড়কে হাঁটবো তবু আর কোনো সাধন সঙ্গী সাথে পথ চলা নয় ,
অন্ধের কাছে আর নাহয় নাই বা বললাম আলোর কথা ....
বৃদ্ধ বকের গ্রীবা থেকেও তো আজকাল
মৃতসাপ ও বিড়াল ভেসে ওঠে.. উঠুক ,আমি চুপ করে থাকবো বাকি সমস্ত পথ ।
অতীতের  পচে যাওয়া হাড়িয়ার মতো,
নিজেরই ইমান  খসে খসে পড়তে আর দেবো না ,
তীর্থের কাকের  চেয়ে  একা লালনের ঘর
অনেক ভালো ......
ঘরভাঙা লালনের মতো একান্নবর্তী দুঃখ নিয়ে আমি আর কারো কাছে যাবো না ।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন