শনিবার, ১৭ এপ্রিল, ২০২১

অলিখিত গ্রন্থ(১০)

প্রতি নিয়ত বিকলাঙ্গ হওয়ার যে চেষ্টা  করে চলেছি তার অপেক্ষায় একটা হুইল চেয়ার আমার ভেতর রাখা থাকলো ।
  রম্ভা ও তার পুরুষ সঙ্গীর  টুকরো টুকরো গল্পকথায় এখন ...আমার দুঃখ বিলাশীর গল্প নেমে আসে প্রতিটা মন্থনের পরে ... 
চোরা বালির  নীচে রাখা নানান ষড়যন্ত্রের অন্ধকার স্রোত । 
ভাঙাচোড়া কশেরুকায় এক উন্মাদ সংকল্প... যাকে ঘিরে কয়েকজন লম্পট মানুষ দফায় দফায় রঙ বদলায়। 
এদের খুলির ভেতর  স্টেরি ক্লিন আর ঘর মোছার কাপড় গুঁজে রাখা  আলাপ চারিতা...।
 যাতে লেখা থাকে 'মানুষ  আর মানুষের মত দেখতে কোনো এক প্রাণী কারা বেশি বিশ্বাসী, 

এসব ভাবনা যখন মগজে মজে যাবার চেষ্টা করছে ... কে যেন তামাটে উপপাধ্যের খাতা কুঁচিয়ে 
মিনার থেকে হওয়ায় ভাসিয়ে দিচ্ছে,
 একটানা  আজ অনেকদিন গভীর  রাতে  আমার    বিরুদ্ধে কেউ  লিখে যাচ্ছে  নিষিদ্ধ পোস্টার , আর  আত্ম প্রবঞ্চনা ।
ঝাপসা মুখ দেখতে পাই ভোরের স্বপ্নে 
আমি তবুও আজকাল আমার প্রেমিক কে সে সব গোপন স্বপ্নের কথা জানতে দিই না ।
অভাব  নামের উপন্যাস লেখা হচ্ছে ,
খাবার থালায় গণতন্ত্র রক্ষার দায়  নিয়ে আমার প্রেমিকের নিয়মের সংসার  অথচ 
 ভিক্ষাপাত্র জুড়ে  দীর্ঘ শূন্যতা...  সে বিলিয়ে 
বেড়ায় শহরের শহরের শব্দ বিক্রেতার মত ।
শরীর জাপটে থাকা  কালশিটেতে তার  আজন্মের শোক 
যা  অন্তহীন সিঁড়িপথ বেয়ে শুধুমাত্র অন্তবর্তী পথ ছাড়া কিছুই জানে না । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন