সাইড দাঁড়ানো ছায়া গুলো মুখোশ গুলোর কোনোদিন বিশ্বাসী হবার দায় ছিল না ,
অথচ ওরা সবাই একটা বিশ্বাসী হাত আর আশ্রয় চায় ,
আসলে চরিত্র গুলো মরে যায় একবার বিশ্বাস হারালেই ....তবু সহ্য করে যেতে হয় আজীবন শনির সারেসাতি কিংবা গ্রহণ এর মত ।
মানুষের চামড়ার নীচে কি শুধুই রক্ত মাংস থাকে
সেখানে কি নিজস্ব ধর্ম থাকা জরূরী নয় ,
প্লিস আপনারা কেউ আর আলোর কথা বলবেন না , আপনারা কেউ দেশ বা ধর্ম নিয়ে কথা বলবেন না , আপনারা সম্পর্কের ওপর গ্রন্থ লেখা বন্ধ করুন ....প্লিস আপনারা এবার আসমান থেকে নামুন । আর কত দিন এমন ঘোমটার তলায় খ্যামটা করে সভা সমিতি সাহিত্যর আড়ালে আসল মুখগুলো লুকবেন .....জানেন তো মশাই দেওয়ালেরও কান আছে সময়েরও চোখ আছে ।
ইঁটটি মারলে পাটকেল টি কখনো না কখনো খেতেই হবে সে আপনি চান বা না চান ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন