বুধবার, ২১ এপ্রিল, ২০২১

আবার কখনো ফিরে এসো এই হিজি বিজি নকশা কাটা দেশে

যেভাবে আলো আসে নিঃশব্দে তুমিও এসেছিলে ,

যে ভাবে আলো থেকে যায় সময়ের প্রহরে তুমিও থেকে গেলে 
তৃতীয় নিবাস ছেড়ে বহু দূরে কিছু ঠিকানা থাকে যা ভীষন রকম বাস্তব ....
সিঁড়ির ধাপ পেরিয়ে ....তুমি হাঁটলে সেই পথে 
.....
কুড়িয়ে রাখা আলোর  বিচ্ছুরণ  মলাটবন্দি  হৃদয়ে রেখে গেলে ।
.............................অন্তর্হিত শিখায় রেখে গেলে আমাদের ভেতর তোমার পাণ্ডুলিপির রোশনি,,
আর তুমি হয়ে রইলে চুপ ঘরের শোভা ।

কালের   স্রোতে গিয়ে শুরু করলে ওপরের নৌকা যাত্রা  ...তোমার যাত্রা শুভ হোক,  পাগল হওয়ায় বিলিয়ে গেলে নিজস্ব চন্দন গন্ধ ....ভালো থেকো কবি ,তোমার চিরনিদ্রায় কেবল শান্তি ঝরে পড়ুক ।

....................হিজিবিজি নকশার দেশে আবার কখনো  ফিরে এসো কবি  আবার কখনো ফিরে এসো।,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন