সোমবার, ১২ এপ্রিল, ২০২১

ক্ষমা কর হে

 যারা কাছে আছে তারা কাছে থাক তারা তো পারে না জানিতে 

তাঁহাদের থেকে তুমি কাছে আছো আমার হৃদয়খানি ,

রবি বাবু তুমি বেঁচে থাকলেও প্রতিবাদ করতে লজ্জা পেতে ,  যেমনটা আমি 

পাচ্ছি , এমন উচ্ছিষ্ট  থালায় তোমাকে পরিবেশন করে শব্দ শ্রমিকরা নিজেদের 

জাতের বকলেশে শ্রেষ্ঠত্ব লিখছে ... যে নিজের চোখ কান এর ধর্মে ঘা লাগে ,

জানো রবি বাবু তোমার লেখা লাইনের শব্দগুলো আজকাল বেশির ভাগ বিশ্বাসঘাতকরা

বিশ্বাসী হতে হাতরে বেড়ায় ,

আমরা যারা নগন্য , যারা সৃষ্টি জানি না কেবল তোমার শব্দের আর সৃষ্টির পুজো করি 

তারা ভিতু হলেও অপরাধী নয় ...। 

আরও আছে রবি বাবু তুমি কি জানো তোমাকে প্রেমিক রা উচ্ছিষ্ট করে আবার তোমার 

প্রসাদের থালাতেই রেখে একই সাথে হাজার প্রেমিকা কে তুষ্ট করে প্রেমিক হিসেবে শ্রেষ্ঠ 

বলেই দাবি করে ,

আসলে তারা জানে না রাতের রাস্তায় শুধুই নিয়ন বাতির আলো নয় সময়ের চোখ পাহারায়

থাকে , তারা হয়তো জানে না বিশ্বাস শব্দটা খুব ছোট ... তবে ইচ্ছা করলেই বাজারি নয় ,

রবি বাবু তুমি আজ বেঁচে থাকলে কি চুপ করে এই নাটক দেখতে ! নাকি দু দান খেলে নিতে 

ওদের মতোই ।

আমি অবশ্য আজ কিছু দিন হল  জেনে বা না জেনেও  উচ্ছিষ্ট  কেই তোমার প্রসাদ বলে গ্রহন 

করেছি ...। হয়ত আরও করবো , আসলে জানো রবি বাবু যারা ঠকায় তারা ভাবে চালাকি করে জয়

হাসিল করা যায় ,তারা জানেই না তারা আসলে কতটা শ্বাপদ  তারা অন্য কে সাবধান করতে

 করতে নিজের অজান্তে পাপ কে সাত পাঁকে বেঁধে ফেলে ... আর তারপর ... খেলা জমে যায় ,

কি রবি বাবু তুমি কি হাসছ না কাঁদছ ... জানি কি এক কিংভুতকিমাকার দশা তোমারও ,

হয়ত তুমিও দশ চক্রে আজ ভুত ।

ক্ষমা কর রবি বাবু ... এ চিঠি অন্তত একবার তোমার উদ্দেশ্যে লেখা জরুরী ছিল ,অবশ্য

গত কাল কে যেন বলেছিল গরু বাছুর এক থাকলে জংগলে গিয়েই দুধ দেয় আর খায় ,

তাহলে আর কি তুমিও রবি বাবু  তোমার  তোমার পারিজাতের বিছানায় হেলান দিয়ে 

আরাম করে খেলা দেখো ... খেলা হবে আরও খেলা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন