্চক্রের মত ঘুরছে , জায়গা পাল্টাচ্ছে সিঁদুরে ধুলোর মত ছড়িয়ে আছে সবুজ ,
খয়েরি , লাল, নীল, সুক্ষ গুড়ো,
আমি মেঝেতে নিস্পন্দ শরীরটা বিছিয়ে তার রঙ দেখছি ,
মাঝে মাঝে সেই রঙের ওপর ছায়া পড়ে ... মানুষ অন্যমনস্ক হয়ে পা ফেলে চলতে থাকে
আমি তার সধবা বিধবা দুই রুপকেই এক সাথে চোখের সামনে দেখতে পাই ,
টিনের চালের ওপর যে শিশির বিন্দু গুলো একা একা অধিবাস সেরে নিচ্ছে , কথা ছিল
আমারাও মুখোমুখি বসবো, ...
অথচ দেখ আমরা আজ অচল নৌকায় বসে সমস্ত পাটাতন খুলে ফেললাম,
বার বার ছিঁড়ে কুঁড়ে নিজেদের সমস্ত বুননকে ,
উপহাসের থালায় সাজালাম...
কে বলতে পারে কতটা ক্ষতি না কতটা লাভের ঘরে এক দোক্কা গুঁটি এগিয়ে গেলো !
হঠাৎ কেমন মঞ্চের পুতুলগুলো জেগে উঠে হাসতে হাসতে আমাদের সুতোয় বেঁধে নাটকের শেষ অংকে দাঁড় করিয়ে দিলো ।
আঁকড়ে থাকা শেকড়ে ঝুরঝুরে মাঠি একলা কখনো কথা রাখতে পারে না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন