আমার তো কোনো ক্ষমতা নেই বাঁধার তবু কেনো
বারে বারে বাঁধতে চাই ,
আমার তো ক্ষমতা নেই রাখার তবু কোনো রাখতে চাই কাছে ,
আমার তো দেবার মত কোনো কালেই কিছু নেই তবু কেনো দেওয়ার জন্য আকুল হই ,
আমার তেমন নিজস্ব ঐশ্বর্য কোথায় যে অকৃপণ হাতে অধিকার বিলিয়ে দিতে পারি ,
আমি শুধু কবির কাছে ঋণী হয়ে বলতে পারি ...
ওদের তো অনেক ছিল অনেক আছে ,তাই নাহয় যখন তখন ভালোবাসতে পারে সালমা চুমকির রোশনাইয়ে , তারা কাছে কাছে বেঁধে বেঁধে থাকতে পারে ,
......আমি তো দূরে বহু দূরে তবু তাদের থেকেও কাছে রেখেছি আমার হৃদয়খানিতে ।
তোমাতে আর নেই এটুকুই শান্তি নিয়ে ফিরলাম ...নিজের সাথে তো আর প্রতিশোধ নেওয়া যায় না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন