সোমবার, ১২ এপ্রিল, ২০২১

ননৌকা ডুবি

বিপদ সীমার গভীরে তোমার শব্দরা হারিয়ে যাচ্ছে , চোরা বলিতে রাখা যাবতীয় সম্পর্কের পুঁজি ,
তবু তুমি স্থির তবু আমি চুপ ....
আসলে আমরা জানি ভরা ডুবি কিংবা ভাঙা পাড় লিখে রাখতে নেই ,  ভেতরের বাস্তু পুরুষ হিসেব চাইতে পারে ...আর তখন জল বিপদ সীমা ছাড়িয়ে ভাসতে পারে সুখের আস্তাবল ।
আসলে আমরা জানি না সময়ের নৌকার নীচে গোপন ফুটো থাকে , যে কোনো অজুহাতে ফুটোর ঢাকনা সরে যেতে পারে নিমেষেই ... সময়  কখনই বিশ্বাসী হবার ঠিকে নিয়ে রাখে না ।
তাই নৌকা দুই কিংবা তিন কিংবা অসংখ্য হোক সাবধানী হতে হলে পাড়ের কাছাকাছি থেকেই বৈঠা টানা শ্রেয় ,
আসলে ঘোর বর্ষায় জল আর আগের মত আয়না হতে পারে না , তাই ডুবে যাওয়া কথা দের ভাসিয়ে রাখতে পারে না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন