এক থাকতে ভয় পাচ্ছে ,
ঘরে আলোয় নিজের ছায়ায় তার ভয় ,
ভয় তার একলা পথে হেঁটে যাওয়া, মানুষগুলো ভীড় খুঁজছে ....খুঁজছে ভীষণ হাততালি হোক
চারপাশে থাক প্রচুর মুখ । মঞ্চ থেকে মঞ্চ যেন
পরস্পরের পিঠ জুড়ে দিক ।
নিজের বারান্দায় একলা বাতির নীচে দাঁড়াতে তার ভয়,
তাই জলসা সাজায় রোশনাই দেখলেই লোভী সাত দিনের উপোসি হিংস্র হয়ে ঝাঁপিয়ে পড়ে ,
মানুষগুলো নিজের ভেতর একলা থাকতে ভয় পাচ্ছে রোজ ,
তাই রোজ রোজ এ শহরে মিছিলের আয়োজন , রোজ রোজ এ দেশে সভা আর মঞ্চ সাজে , রোজ রোজ আলোর রোশনাইয়ে নেচে ওঠে অগুনিত ছায়া শরীর ।
মানুষগুলোর হাতের রেখায় এখন শুধুই ছিটকে যাওয়া ,
মানুষগুলোর ঘরে এখন আসবাবের একলা সংসার ,
মানুষগুলো এখন যেন শব্দের পেছনে ইঁদুর দৌড়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন