আজ কলকাতা কে কেন যে মৃত শহর মনে হচ্ছে জানি না ..,
ভিড় শহর অথচ শব্দহীন .....
যানজটে দাঁড়িয়ে চেনা মুখ ....পাশাপাশি দাঁড়িয়ে অচেনা মেঘের মত ,
অফিস ,বাজার ,ট্রাম ,টমটম ফেরি ঘাটের হুইসেল ...আসা যাওয়া সব কিছু যেন হঠাৎ গো -- স্ট্যাচু
খেলায় স্তব্ধ , ,
একসময় আমি শুনতে পেতাম সাউন্ড অফ সাইলেন্স ,
আর আজ দেখি বোবা শব্দহীন সমস্ত শব্দ ।,
বুঝতে পারলাম না যে শহরটা কখন গর্ভবতী হয়েছিল ....শুধু আজ এ শহরের গর্ভে মৃত সন্তান এর জন্ম দেখতে পাচ্ছি ,,
যে জন্ম ছিল নিঃশব্দে ...তার মৃত্যুর শব্দ গুলো
অদ্ভুত অহংকারী হয়ে প্রিয় শহরটার সমস্ত আওয়াজ গুলো শুষে নিল ,
এই শহরে প্রিয় সব কিছু আজ মৃত ...কিছুক্ষন আগে তুমি যানজটে আমার পাশে দাঁড়িয়ে ছিলে ...,
আমি একজন ঠান্ডা মৃত শবকে বাইকে বসে থাকতে দেখলাম আর হাসি পেলো ...।
আমার প্রিয় শহরকে মরতে দেখে আমার হাসি পেল , আমার প্রিয় যাকিছু মারা গেছে আমি তাদের জন্য কাঁদিনি কখনো ,
কারণ মৃতরা আর ফেরে না জীবিতর কাছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন