বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

শব্দ একটি জাল মাত্র

পায়ের নীচে যা কিছু দুমড়ে ফেলছেন  মশাই তার দিকে একবার পারলে চেয়ে দেখুন ,
 দু-দিকে ছড়ানো ঘৃণা... থুতু ছিটানো 
দু-ফালা করে চিরে ফেলা মস্তিষ্ক... বেড়িয়ে আসা ঘিলু... 
সবই ভেবেচিন্তে বেছেবুছে চোয়ালের ফাঁকে  গুঁজে রেখে দিচ্ছেন দীর্ঘদেহী সময় ... 

পরণে চেকশার্ট... ... চোখে রোদ চশমা। 
সঙ্গে যে সঙ্গীনী আছেন তাঁর গায়ের রঙ সাদা অথচ বিষাদের মতো গাঢ়।
 পৃথুল স্তনের আভাস ডানাগুলি ছড়িয়ে হেঁটে আসায় স্পষ্ট... হাতে কপিকলের উল্কি। 
মশাই দেখছেন কি চারপাশে জমে আছে  জলপাই রঙের ছড়িয়ে ফেলা মৃত্যুর সাথে  গর্ভিণী ঈগলের স্বর... ,
প্রাগৈতিহাসিক দূর্গের ছায়া। 
বিয়ারমগের ঝিমধরা ফেনা যেকোনো সমুদ্রবাসীকে আকর্ষণ করবেই জানা কথা। 
তাই হয়ত একটি পূর্ণবয়স্ক স্নায়ুতন্ত্র একসাথে এঁকে ফেলছে অনেকগুলি জাল... আর তার ওঠানামায় ধরা পড়ছে স্কার্ফে মোড়া বেশ কয়েকটি হৃৎপিণ্ড।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন