বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

কালো মেয়েটার মুক্তি

কালো মেয়েটির শরীরে আজ কদিন শীত নেমেছে ,
তাই দূরত্বে একটা মাফলার আর একখানা চাদর তার আর বসন্তের মাঝে ।
কালো মেয়েটা চোখের কোনে নীল ছায়া বলে দেয় মাঝরাতে তার ঘরে কাঠপোড়া ধোঁয়ায় ছিল রাত জাগা ব্রত ।
কালো মেয়েটা সমস্ত শৃঙ্খল ভাঙলো ভোরের দিকে
মেয়েটা গাছ আকাশ সবাইকে মুক্তি দিল,
,,
 , তার কাছে বিশ্বসংসারের কেউ দোষী নয় ...কখনো।
মেয়েটা গাছ আকাশ সবাইকে মুক্তি দিল,
আসলে কালো মেয়েটা জন্মাঅভাগী , 
তাই এবার সে সহজিয়া হল , 
আগুনে দিল একনিষ্ঠ মন ,
এটুকুই দূরত্ব সম্পর্কের মাঝে রাখলো
কালো মেয়েটা জানতে চায়নি তার শীত ও জ্বরের কারণ , আসলে কালো মেয়েটার মনে আর কোনো প্রশ্ন উত্তররের লুকোচুরি খেলা চলে না , 
কালো মেয়েটার ভেতর শুধুই সাদা আলো ....শুধুই সাদা আলো ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন