শনিবার, ১০ এপ্রিল, ২০২১

গল্পগুলো সত্যি

রাত জাগা হলুদ পৃষ্ঠায় এক ঘেয়ে হাজার
বছরের পুরনো আলিঙ্গন দেখতে আর ভালো লাগে না  ,,,

 কবরের ঠিকানা আর  মাস্তুলে নির্বিকারে ভিজতে থাকা মন্ডবাসার  গোত্র ,,
কেন যে মানুষ এত দীর্ঘ আয়ু বাঁচে। ... কেন যে অদৃশ্য ফাঁসের স্বপ্নে কোনো আগাম শোক প্রস্তাব থাকে না জানি না ! 
আমি এও জানি না গোপন কুটুরিতে মৃত কবির
পাণ্ডু লিপি আলো দেখতে পায় কিনা  কখনো !
আমার ভাবনা গুলো কখনো মেঘ কখনো বিদ্যুৎএ ঘিরে ফেলে দারুখন্ড মাত্র  এরা আজীবন দলছুট ।

আমি যখন এসব লিখছি আমার অন্য পৃষ্ঠায় জ্বলে উঠছে আমার চিতা কাঠ ,
তোমার উঠোনে তখন মা জোনাকি সময় কাঁধে করে হেঁটে যায় কোনো স্পষ্ট নক্ষত্রের উদ্দেশ্যে ।
ক্যালেন্ডারের ঘর গুলো কাটতে কাটতে হঠাৎ একটা মৃত্যু দিন এসে দাঁড়িয়েই যায়  আমি ও আমরা সে দিনও কোনো সামাজিক উপাখ্যানকেই 
নিয়ম মেনে নিয়ে  নতুন করে গল্পের চরিত্রে যাপন লিখে নেবো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন