যাদের মনে হয় সফরের শেষেও থেকে যাবে হঠাৎ
রাস্তা বদলে ফেলে তারা ...জীবনের কোনো দায় ছিলো না কোনো কালে কথা রাখার , অথচ প্রশ্রয়ে একদিন বুকের পাঁজরে কারা জেন ঘরের বুনন বেঁধে দেয় .....আবার হওয়ায় সামিল ম্যারিওয়ানার নেশায় সে বুনন খুলে ফেলতে চায় ,, তির্যক ফলার ধারে ।
গেঁথে দেওয়া সফরে ফলকনামা থেকে যায় চিরন্তন ....পেছনে ফিরে দেখলে শুধু ছাই আর নষ্ঠ সময়ের বুকে জমে থাকা মহামারী দেখতে পাই ।
দশ তলা ছাদের কার্নিশে দাঁড়িয়ে নিজের ভেতরের বিস্ফোরণ জরুরী হয়ে পড়ে ......এই শহর এই তিলোত্তমা যা কিছু দিয়েছে .....নিয়েছে তারও বেশি ।
জীবনের কানাকড়ি খুঁজতে খুঁজতে জীবন ফুরিয়ে যায় তবু খোঁজ শেষ হয় না , ভুল প্ল্যাটফর্ম এ দাঁড়িয়ে ভুল ঠিকানার গাড়িতে চেপে বসে জীবন ,
যেদিন সব ঠিক করে নেবো ভেবে হিসেবের খাতাটা চশমা পড়া মানুষটা খুলে বসেছিল হাতের মুঠোয় সময়ের বালি ফুরিয়ে গিয়ে একটা আফসোস ভরা শূন্যতার বৃত্ত সম্পূর্ণ হয়ে যায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন