বুধবার, ৭ এপ্রিল, ২০২১

পার্থ

শেষ যাত্রার গান ঝুরঝুরে হয়ে পড়তে থাকে এক জীবনে প্রান্তে , ভেতরে মধ্যস্তায় পাথর চাপা কিছু সময়ের মারে নিজের গাল বাড়িয়ে দিয়েছি প্রতিবার , তারপর..................
 জ্বরের ঘোরে রাতের প্রহরগুলোর সন্ধিক্ষণএ আমি আমার দেশ ও ধর্ম কে ওপর থেকে চিরে ভাগ হয়ে যেতে দেখি ,
অর্জুনের মত ভয় পাই সম্পর্ক গুলোকে সময়ের হবসে হত্যা হতে দেখতে , , গা গুলিয়ে ওঠে ... নিজের রক্তবমি সাফ করি নিজেই ,
গলার নীচে আয়ূরেখায় মাইল ফলকের সংখ্যা বাড়তে বাড়তে এক সময়  কোলাহল শান্ত হয়ে আসে  ,
...... আমি আমলতাস গাছটার নীচে দাঁড়িয়ে চারপাশের যন্ত্রণার উপশম ভিক্ষা চাই আঁচল পেতে ,
আমার রূপক আর চেতনার আড়াল থেকে সেই সেই শুভ্র নারকেলে স্মিত হাসি মাখা ঈশ্বরটি এসে বলেন এসব শুধুমাত্র মাটির পুতুল নিয়ে খেলা এখানে কেউ জীবিত নয় অতএব তুমি  ভাঙ্গতে পারো , মারতে পারো .......অবশেষে বললে 
তুমিও আসলে জীবিত নয় , জীবনের স্বপ্ন দেখা এক মরীচিকা মাত্র ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন