সোমবার, ১২ এপ্রিল, ২০২১

আমার দেশ ও আমি

আমার দেশ এখন উলঙ্গ 
 পায়ে ঘুঙুর পরিয়ে মাহফিলে নাচছে
আমার শহরের কোনায় কোনায় এখন পচন ধরেছে ,
কলমে যে কখনো কোনো পচন রোধ করা যায় না সে জানি , আসলে আমিও আমার দেশের মত নপুংসক ....সময়ের হাতে চুরি পরিয়ে বাদরের উলঙ্গ নৃত্য নাচি এবং নাচাই ,
টেবিলে এর পাশে লোকডাউনের ফাইল ...আগামী
কয়েক ঘন্টার কোথায় কোথায় কত হত্যা করা হবে , কোথায় কোথায় অন্ধকারে সুড়ঙ্গ খুঁজে ঢুকিয়ে দেওয়া যেতে পারে পুরুষ্ট শিশ্ন , কোথায় কোথায় 
চীনা ল্যাবে রাখা আগামী ভাইরাস ছড়িয়ে দেওয়া যেতে পারে, 
এখন আমার গোল টেবিলে বসে থাকা মাথার নিউরোন গুলোর তাকে একে একে সেই সব ফাইল সাজানো হচ্ছে ,, 
আমি সাবধান হয়ে যাচ্ছি ভেতরে ভেতরে ...গোপন আস্তানা খুঁজছি আমার ক্যানসারে আক্রান্ত মা , বুড়ো বাবা ,অসুস্থ ভাই , স্বামী আর একমাত্র সন্তান কে সুরক্ষিত রাখবো বলে ,
 অফিসের গোল টেবিলে এখন আমার দেশ কে ধর্ষণ করা হচ্ছে আমি ফ্যালফ্যাল করে দেখছি ,
আমার শহরের গোপন অঙ্গে জ্বলন্ত সিগারেট ঢুকিয়ে দেওয়া হচ্ছে ,   আর আমি  দাঁড়িয়ে দাঁড়িয়ে মাস মাইনেতে কিছু বাড়তি রোজগার বাড়িয়ে নিচ্ছি ।
আমার উঠতি বয়সের ছেলেটার চোখে চোখ রেখে কথা বলতে পারি না আজ বহু দিন , কি দেশ গড়ছি তার ভবিষ্যতের জন্য, যেখানে  শুধুই ধ্বংস ,,
 বসন্তের পলাশের রং চেনাতে পারি না শুধুই সারি সারি লাশ শুধুই রক্তের নদী ।
আমার দেশ রোজ তিলে তিলে আমার চোখের সামনে কৃষ্ণ গহবরে হারিয়ে যাচ্ছে ,অথচ আমি হাত বাড়িয়ে টেনে তুলছি না স্থির দাঁড়িয়ে শুধু নিজের ভেতরে সাবধানী খোলস টা খুঁজে চলেছি ।
আমার দেশ আমার মত ষড়যন্ত্রকারীর সাক্ষী কে কি ভাবে ক্ষমা করবে ,? আমার দেশ আমার মত বিশ্বাস ঘাতককে কিভাবে বিশ্বাস করবে?
আমার দেশ আমার মত স্বার্থপর শ্বাপদ কে কি ভাবে মেনে নেবে ? 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন