বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

বলতে পারবেন ধ্রুবন বাবু

 এপার থেকে ওপারটা বেশ স্পষ্ট... তবু চাবি খুঁজছে ভেতরে যাওয়ার ,
 স্রোতে  ভেসে আসা শ্যাওলার মতো জীবনও ভেসে বেড়ায় কিনা আজ আর ভাবতে ইচ্ছা করে না ধ্রুবন বাবু ...
ফিরে আসা  সম্ভাবনা থাকে না একবার তীর ভাঙলে আপনি বোধ হয় ভালো বুঝবেন ,
  দুটি দরজা খুলে...  প্রতিধ্বনি বোঝার চেষ্টায় 
 যে শব্দ তৈরি হয়, তারা কি আদৌ কোনো উত্তর !

তারা কেউ চেনা নয় অথচ প্রতিফলিত রূপের  ছায়া পড়ে  এই ভেসে যাওয়া সময়ে ... আপনি জানেন  চেনা  কন্ঠস্বর  ঠিক কিসের জন্য বদলে গেছে  !
বদলে গেছে প্রতিটি অমূর্ত ছায়াছবি যাদের কথা রাখা ভীষণ প্রয়োজন ছিল ।
 সময় কখন কাকে কোথায় নগ্ন করবে কেউ বলতে পারে না । 
যে ভাষা অব্যক্ত অথচ পূর্ণ চাঁদের আলোয় নির্জিত... প্রস্তুতিহীন...  আপনার কথা অনুযায়ী সে ভাষা মিথ্যে গুলোকে সত্যির চোখে আঙুল দিয়ে বলে দেয় চিনে নাও  পরিহাস কাকে বলে । 

 এই পৃথিবীতে সবাই যখন চাবি হারিয়ে ফেলছে 
একটা শৈশব সময়ের স্রোতে চাবি খুঁজে চলেছে ।

প্রতিটা চাবি খুলছে আঙুলের খাঁজে ঘাট মিলিয়ে দেখে নিয়ে আবার একটা চাবির খোঁজে মরিয়া ,
আমি সেই শৈশবে থমকে দাঁড়ালাম চাবির স্তূপে 
একটাও বন্ধ কিংবা খোলা তালা নেই , 
অথচ হাজার হাজার চাবি তার  একটাও সঠিক কিনা জানি না ....জানি না কেন চাবি খুঁজছে শৈশবে দাঁড়ানো মানুষটা , আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সারি সারি ঘর গুলো বন্ধ দরজায় কেউ দাঁড়ায় না বহুদিন ...বহুদিন অদৃশ্য তালা ঝুলছে সময়ের দুয়ারে .....অথচ আমি চাবির স্তূপে একটা শৈশবে কে সারাটা প্রহর  একটা বিশেষ চাবি খুঁজতে দেখেছি । 
আপনি কি জানেন  ধ্রুবন বাবু কেন সেই শৈশবে দাঁড়ানো মানুষটা চাবি খুঁজছে হন্যে হয়ে , আপনি কি জানেন সই আজ পর্যন্ত একটিও সঠিক চাবির সন্ধান কেন পেলো না ....তার খুঁজে পাওয়া প্রতিটা চাবি ভুল কেন আপনি কি জানেন ।
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন