রবিবার, ১১ এপ্রিল, ২০২১

কতটা পারো

কি ভাবছো আমাকে সহজে চোখে ধুলো দিয়ে তুমি  রাস্তা পরিষ্কার  করে রাখবে , 
আমি এতই বোকা কিছুটি বুঝতে পারব না ...তোমার সহজ সরল  গলার স্বর , চোখের চাহনি এসব দিয়ে কতটা মিথ্যে কে সত্যি করা যায় ! 
জানতো আসলে শুদ্ধ প্রেমর  জন্য  ঈশ্বরও প্রস্তুত
নয় ,  । তবু চালাক হতে হতে স্বার্থপর হতে হতে তুমি ভুলে যাও আমার   চোখ এখনো  অন্ধ হয়নি ।
মন এখনো বিকৃত হয়নি,,  আমি বাতাসের গতি ঠাহর করতে পারি  এখনও .. ,  আমাকে সারা জীবন উচ্ছিষ্ট দিয়ে সন্তুষ্ট করবে ভেবে এসেছো ....অথচ এই নিদারুন সত্যিটা জানলে তুমি থমকে দাঁড়াবে ...
আমি তোমার সমস্ত মিথ্যে জেনেও তোমাকে শুধু তোমার জন্যেই হৃদয়ে রেখেছি , 
আমার নিষ্ঠার কমতি ছিল না ...তাই তুমি জিতে গেছো ভেবে প্রতি  মুহূর্তে আমার মত প্রত্যেক প্রেমকে অহংকারে অবহেলায় নির্বাসিত করে রাজার মত হেসে উঠতেই পারো ... গলায় সোনার বুট  চেপে  বন্ধ করে দিতেই পারো ভালোবাসার কন্ঠ ।
শুধু জেনে রাখ আমি ইচ্ছা করেই তোমার দিকে   জিতের গুঁটি টা ফেলে রেখেছিলাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন