বুধবার, ৭ এপ্রিল, ২০২১

সম্বল চুরি

আমার নিজস্ব বলতে  মাত্র  দু চারটে ফুটো পয়সা আর কিছু ছেড়া ছেড়া সময় , এই যৎসামান্য কেউ না কেউ চুরি করে নিয়ে যায় প্রতিবার ,
আমার সামঞ্জস্য ওরা কেউ না কেউ বার বার নিজের বলে দাবি করে ,
তারপর দরজায় খিল দিয়ে আগলে রাখে  আমার নিতান্ততা গুলো ।
অথচ আমি কখনোই কারো বৈভবের দিকে হাত বাড়াইনি , আমি কখনোই কারো সম্বলের ঘরে সিঁধ  কাটতে যাইনি । আমি শুধু আমার থালার মাছির গুঞ্জন টুকুই বুঝে নিতে ভালোবেসেছি ,
অথচ কেউ কেউ আমার যত্নে অযত্নে রাখা ওই সামান্য ফুটো পয়সা আর ছেড়া ছেড়া সময় টুকুও বারংবার চুরি করে নিয়ে নিজের বৈভবে বাড়তি হাত খরচ হিসেবে গুছিয়ে রাখে ।
আসলে আমার নিজস্ব সামঞ্জস্য গুলোর হয়তো সেরকম কড়া প্রতিরক্ষা দিতে পারিনি কখনো।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন