আমার আহত জন্ম ভুলে গেছিলাম ... নির্জন মৃত্যু দিলে তাই তুমি ,
টাটকা ক্ষত চিহ্নে তোমার আদরের ভাঙা নখ আমি পারিজাত থেকে কুড়িয়ে রেখেছিলাম ভুলে যাবো... কি করে সে সঞ্চয় ।
অলৌকিক মনে হতে পারে তোমার এখন... এই মৃত্যুর পর হেঁটে চলা পথ ,
জেনে রেখো পার্থ নিঃশ্বাস আর বিশ্বাসের জন্য এখন আর কান্না নেই আমার...!
তোমাদের রাজপথ এখন ভীড় শূন্য
অহেতুক জ্ঞানী উৎসবের সুখপাখি এখন তোমরা দুজনেই ,
থাক না আমার অনাথ দৃষ্টিতে চৈত্রের সামান্য বিকিকিনি, খুব কিছু ক্ষতি হবে কি তাতে !
প্রবল সুখী সভ্যতায় তোমরা দুজন হাঁটতে থাকো আরো বেশ কিছুক্ষণ, ।,
অসভ্য বিবেকও আজকাল মাথা নিচু করেছে লজ্জায়..; তোমরা দেখতে পাবে না
আসলে এ পৃথিবী দেখবো বললে শুধু চোখ খোলা রাখলেই দেখা যায় না ... গভীরে যাওয়া দৃষ্টি সে চোখে থাকতে হয় ,
ভৌত জন্ম শুধু আক্ষেপ বিনিময়ে মেদুরতা কুড়িয়ে নেবার নয় ,
এ পৃথিবীতে ঈশ্বরের পায়ের নিচে
নির্বাক-ধূসর বিবর্ণমুখ প্রজাপতিরা
কালের অভিশপ্ত ছায়া দেখে রাতে ঘুমোতে যায়...
ইশ্বর নিশ্চিত তার গ্রন্থের লিপিতে ...তাতেই তার সুখ,,
এই পৃথিবীর তার কলমের দিকে আঙ্গুল তোলেনি বলেই সে বারংবার অহংকার গেথে নিয়েছে কাঁটার মুকুটে।
আমাকে নির্জন মৃত্যু না দিলে তুমি প্রেমিক হতে পারতে না পার্থ ,
কথা দিচ্ছি তোমার সভ্যতায় অসভ্য এই উল্লাস আমি নিশ্চিত ভুলে যাবো...!
আহত জন্মে ... শুধু একখানা অভিশাপ রেখে যাবে বাস্তু সাপের কোটরে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন