তারিখ গুলো ছুঁয়ে যায় সময় মনে রেখে ,
প্রতিটা চলে যাওয়া ....বেঁচে থাকা কে ক্ষতবিক্ষত করে দেয় , পুঁজ রক্ত শুকোয় না তারিখ ফিরে আসে তার আগেই ,
জন্ম আয়ুপথ পেরিয়ে আকাশ ছুঁয়ে ফেলে .. জন্ম দাগ থেকে যায় জেগে থাকা কলজেতে ...
আজ আরো একটা ঊনত্রিশে এপ্রিল ....আগুন নিভে গেছে শরীর ধোঁয়ায় মিলিয়ে গেছে বছর বিশেকের আকাশে ,
কিছু জীবন ছোটো হয়েও লম্বা গন্তব্যের জীবনকে ঢেকে ফেলে ....কাঁচের চুড়ি ,কাঁকন ,ফিতে ,ক্লিপ , আজও যে কোনো নদী ঘাটের শেষ সিঁড়িতে অপেক্ষায় থাকে ,
মন মানে না সে কথা .....যারা হারিয়ে যাওয়ার জন্যে হারিয়ে যায় তারা ফিরবে না , ,
আকাশ বাতাস জানিয়ে দিক শান্তির বার্তা ...জানিয়ে দিক হৃদয়ে রইলে ...বাইরে আলো নেই দৃষ্টি নেই তাই বাইরে নেই দেহজ চিহ্ন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন