শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

অকবিতা

জরুরী কিছু প্রশ্নের খোঁজে বুকে উত্তাপ আঁকা হলে শুনেছি হৃৎপিন্ড পুড়ে যায় ,

শুনেছি বাউলের কোনো নিজের নদী বা পথ থাকে না তবুও সকল বিচ্ছেদের বসতি যেন তার পারাপার জুড়েই থাকতে ভালোবাসে ,

আসলে এ পৃথিবীতে কিছু মানুষের স্থাপত্যএ সম্পর্ক হেঁটে আসে.... ছুঁয়ে যায় কিছুটা, তারপর নিয়ম মেনে দূরত্বে হারিয়ে যায় , 
হয়তো কিছু মানুষ সারা জীবন হাড়তেই আসে তাদের সুখ হেরে যাওয়াতেই ,,
করতল বরাবর হেঁটে দেখেছি  গত জন্মের বৃক্ষ হয়ে ওঠা শ্বাস মূল এখনো হাতের রেখায় স্পষ্ট ,
আমি আরো একান্ন জন্ম  নারী হয়েই জন্ম নেবো,
গাছ হয়েই জন্ম নেবো।

তারপরেও সদা কালো বিজ্ঞাপনে আমি রোজ দেখবো  রক্তের রং কারা যেন চিরকাল নীল রেখে গেছে  । 
কারা যেন আমার শীর্ন ডালে ঝুলিয়ে গেছে  বিচ্ছিন্ন  দুচারটে করোটি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন