তা বলি তোমরা কে কে দেখেছো সেই উলঙ্গ রাজাকে যে নিজেকে নগ্ন করে যেকোনো মহল্লায় ,
তার ফরিয়াদি খসড়ায় তে এই পৃথিবীতে সবাই কাঠগড়ায় দাঁড়ায় , তার সৃষ্টি ঠান্ডা ঘরে বসে
সমকালীন জেহাদ , তার সংবিধানা মুখ আর মুখোশ এক সাথে ঘর করে , উলঙ্গ রাজা যন্ত্রনা বিকিয়ে সুড়সুড়ি দেয় কলজে গুলোয় ,
উলঙ্গ রাজার ঘরে কাতলা মাছের বড় গাদা বাটিতে সাজানো , তবুও তার শরীরে জুড়ে ক্ষিদের ক্ষেত ,
উলঙ্গ রাজার যত্নে রাখে নিজের কৌপিন ,
সে অন্যের কাপড় ছিঁড়ে ফেলে নিজের মত দেখতে চায় ,
উলঙ্গ রাজার ভেতর দেখেছি উলঙ্গ এক ........!!
উলঙ্গ রানী ....না থাক এবার বুঝি সত্যি বলার দায়ে চড়তে হবে সুলি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন