শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

জীবন আশ্চর্য

সেভাবে  চেনা হয় না  সমুদ্র,  হ'তেই  পার
জীবন আশ্চর্য এক মন্থনের নাম,
  আলো অন্ধকার... পিঠোপিঠি বাঁচে ,
জীবন আসে নিঃশব্দে একভাগে .....মৃত্যু আসে ভাগে.... নাটকের এক একটা অংক যেমন , ধাপে ধাপে সিঁড়ি বেয়ে ক্রমশ সমস্ত অন্ধকার কান্ড পেরিয়ে একটা মুক্তি ।
 রাত্রির মানে বুঝিয়ে দেওয়া সম্পর্কে কথা ফুরিয়ে যায় ....অথচ আগুনে পুড়তে থাকে না বলা যন্ত্রনা ।
পাথুরে চোখে চেয়ে থাকা বিস্ময় ঘড়ির তিনটে কাঁটা কে সরতে দেয় না ,
 আগুন জ্বলে ওঠে... একের পর এক দাহ শেষ হয়,     অথচ লাশ ঘরে ভিড় কমে না ,
ঈশ্বর আর শয়তান মুখোমুখি নিরুত্তর থাকতে বাধ্য হয় কারণ সময় এসে মূল্য বুঝিয়ে দেয় ঈশ্বর তত্ত্ব আর এর শয়তান তত্ত্বের ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন