বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া

 আমার ডানায় দু ফোঁটা বৃষ্টি এখন  , জানলার কাঁচ দিয়ে দেখা যাচ্ছে আমার মত

আরও একজন মাতাল ভিজছে এই অসময়ের বৃষ্টিতে ,

যারা তোমার সাথে সংসার করেছিল তারা প্রত্যেকে প্রহর  শেষে আত্মহত্যা করতে বাধ্য

হয়েছিল ,

 দশ বছর কাটিয়ে দিলাম   আত্মহত্যা ছাড়াই,    তোমার পরবাস জেনেও

 গত কাল  স্বপ্নে দেখেছি তুমি আমাকে ভালবাসছ্‌,

সকালে ঘুম চোখ খুলে  দেখি প্রথম আলোয়  যে পাখিটা আমার জানলায় ভোর  আনল 

তার ঠোঁটে তোমার বাড়ি ফেরার বার্তা ,

আমার ডানায় আহত  হবার পুরনো চিহ্ন যত্নে রেখে দিয়েছি  ,

কারন প্রতিটা বৃষ্টির ফোঁটা দিয়ে তাদের প্রত্যেককে আমি জিইয়ে রাখতে চেয়েছি  ,গরম পানিয়র কাপে্‌

আমার কাছে ধারের  কিস্তিতে  এক পৃথিবী আয়ু কালের থেকে বারো মিনিটের নগদ 

ভালবাসা বড্ড দামি .


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন