যেকোনো সম্পর্কে দাঁড়ি ঠানতে গেলে ,
মানুষ হত্যা হয় যে কারণে সেই কারণ গুলো ঘুচিয়ে রাখে সময় , আর সময়ের ঘরে দেরি হলেও অন্ধকার কোথাও নেই ,
ক্ষতি আর লাভের হিসেব বোঝার ক্ষমতা মাটি আঁকড়ে থাকা গাছটা কখনো বোঝাই না ....
কেবল অহর্নিশি বয়ে চলা সময়ে গুঁজে রাখে আসা যাওয়া ,
গুঁজে রাখে না শুনতে পাওয়া কথোপকথন ....।
যে মৃত্যু কেউ দেখতে পায় না সে মৃত্যু আকাশ আর গাছ চিনে নেয় , ওরা মানুষের আড়ালে লুকিয়ে থাকা মানুষগুলো কে স্পষ্ট দেখতে পায় ,
আগামীকে দেখতে পায় কিনা জানা নেই ....তবু
এ পৃথিবীতে কিছু বিচার চোখ খুলে হবে একদিন জানি , জানি আমাদের উপসংহার জুড়ে আজ শুধু
প্রবঞ্চনা আর অপভ্রংশ ,জানি সমস্ত অপরাধ গুলো ধেয়ে আসছে ঝড়ের মত ,
তুবু এখন দেহজ মৃত্যু হয়নি ,
তাই আগুন সব কিছু পুড়িয়ে ফেলতে পারেনি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন