সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

তোমার উদ্দেশ্যে .....

Anything, anything would be better than this agony of mind, this creeping pain that gnaws and fumbles and caresses one and never hurts quite enough.
---  Jean-Paul Sartre

 এখন  ভরপুর শূন্যতা  আমার কাছে তাই তুমি 
আঘাত গুলো  মেলে ধরো  কাঠামোর পেছনে যেন দেবীর চালচিত্র  সাজে,
অর্থহীন নিষিক্ত  আমার দিকে ছুড়ে মারা অস্ত্র আর আঘাত গুলো 
 তবু মাটির দু-তিন হাত নীচে
............... আলো আড়াল করে রেখে দিলাম সে সব,
 আমাদের দুপুরের বিছানায় বাতাস ঘুরে বেড়ায়
সমস্ত বৈকল্য বুকে নিয়ে 
ঘামের গন্ধ থেকে নকশা আঁকা মেঠো পথ চলে যায়  যক্ষিণীর ঠিকানার উদ্দেশ্যে  ,
 তুমি হলুদ ভাষার আর্তনাদ চিনলে না 
......... আমাকে  সাপের চেরা জিভে আটকে চলে গেলে ।

 আমি অস্থির রোগা হাতে  রুটি বেলি ,
চুল আঁচড়াই,  খোঁপা বাঁধার চেষ্ঠা করে ,
ঋতু বিনিময়ে করে  আমাদের স্বপ্নে হেঁটে চলার চেষ্টা করলাম .......
অথচ দেখ ভাগ্যের পরিহাস ...তোমার সাজিয়ে দেওয়া রান্না   ঘরে ঠিক বৃষ্টি আসার আগে তুমিই আগুন লাগিয়ে দিলে।
আমি পুড়ে যাবো ....আজও চুপচাপ ,কারণ সত্যি সত্যি আমি কখনো তোমার ক্ষতি চাইনি ,
একদিন তুমি ঠিক বুঝবে যে আমি মিথ্যে ছিলাম না ,
শুধু ষড়যন্ত্রের শিকার ছিলাম ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন