বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

নবিশ

প্রতিটি ছায়ার সাথে মোরগফুলের  নিবিড় সম্পর্ক রাখে , আমি আজও তেমন নিবিড় সম্পর্কে র সাক্ষী হতে পারিনি ...
 যেমন ছোটোবেলা ও নিরীহ গাছবাড়ি... টমটম গাড়ি আর পুড়ে যাওয়া শব্দের ঘ্রাণ... বেলুনওলার মুখোশ ও গেরিলা যুদ্ধ... এসব দৃশ্য গুলো আমার মাথার নিউরোন একসাথে বাস করেনি কখনো ,।

 রাস্তার নীল সাদা ডিভাইডারও পুরুষের লালারসে ভিজে ওঠে একদিন।
 পাথরে আঁচড়ের দাগ ... খোদাইকরা ছবি যেন,
। 
গুহার গায়ে নানা ধরণের রঙিন প্রলেপ... বেড়ে চলে নখের আঁচড়ও।
 এসব মিলেমিশে হিংস্র এক ছবি ভেসে ওঠে আজ কাল তার মুখমণ্ডল জুড়ে । 
রাতে যখন আগুনে সেঁকে নেওয়া হচ্ছে শিকার... অদ্ভুত এক গন্ধ... ধোঁয়া... আর নীল আলোর সাথে মিশে যাচ্ছে সেসব বর্ণবিন্যাস... হিংস্র ছবিটা ক্রমশ জীবন্ত হয়ে ওঠে। শিকার ফেলে শিকারীকে আক্রমণ করে সময়
আমি হাসতে থাকি এসব বর্ন বিন্যাস দেখে .,
গিরগিটির মত বদলে যাওয়া রং  বয়ামে  রেখে দিয়েছি যাতে প্রজন্ম গুলোর  ইতিহাস  বুঝতে অসুবিধা না হয় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন